পদ্মা সেতুতে বাসের পেছনে বাসের ধাক্কায় নিহত ১
পদ্মা সেতুতে বাসের পেছনে বাসের ধাক্কায় নিহত ১
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে থেমে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় তোফায়েল মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোররাতে সেতুর ঢাকা–ভাঙা অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোররাতে পদ্মা সেতুর ওপর পৌঁছালে দ্রুতগতিতে পিছন দিক থেকে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বসুমতী পরিবহনের হেলপার মো. তোফায়েল মিয়া (২৭)। তিনি মাদারীপুর জেলার দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত সেলিম মিয়ার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পদ্মা দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহে আলম পিপিএম জানান, ভোর রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন পদ্মা সেতুর ওপর বসুমতী পরিবহনের একটি বাসকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার নিহত হন। দুর্ঘটনার পর সেতুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় তা স্বাভাবিক করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত দুইটি বাস জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ভোরের কুয়াশা, অতিরিক্ত গতি ও অসতর্ক চালনা— এই তিনটি বিষয় দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment