Posts

Showing posts from December, 2025

যে আমলে সম্মান বাড়ে

Image
যে আমলে সম্মান বাড়ে ইসলামে সম্মান ও মর্যাদা কেবল পার্থিব বিষয় নয়, বরং তা আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সম্মান ও মর্যাদার প্রকৃত উৎস হলেন আল্লাহ-তায়ালা। পবিত্র কুরআন ও হাদিসে এমন অনেক আমলের কথা বলা হয়েছে, যা একজন ব্যক্তিকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করে তোলে। আল্লাহ-তায়ালা বলেন, 'যে কেউ সম্মান চায়, সে জেনে রাখুক যে, সব সম্মান আল্লাহরই জন্য (সুরা ফাতির, ৩৫:১০)।' সম্মানিত জীবনের প্রথম ও প্রধান শর্ত হলো খাঁটি ইমান এবং সেই অনুযায়ী নেক আমল করা। আল্লাহ-তায়ালা ঘোষণা করেন: 'তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন (সুরা মুজাদালা, ৫৮: ১১)।' আবার অহংকার বা দাম্ভিকতা নয়, বরং বিনয়ই হচ্ছে সম্মান লাভের অন্যতম প্রধান চাবিকাঠি। রসুলুল্লাহ (স.) বলেছেন, 'যে কেউ বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন (সহীহ মুসলিম)।' অন্যকে ক্ষমা করা, উদারতা দেখানো এবং নম্র আচরণ করা আল্লাহর কাছে প্রিয়, যা মানুষের মধ্যেও সম্মান বৃদ্ধি করে। আল্লাহ-তায়ালা ক্ষমাশীলদের ভালোবাসেন। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন উঠে তাহাজ্জ...

জ্ঞান বৃদ্ধির জন্য মহানবী (সা.) যে দুটি দোয়া শিখিয়েছেন

Image
জ্ঞান বৃদ্ধির জন্য মহানবী (সা.) যে দুটি দোয়া শিখিয়েছেন জ্ঞান ইসলামে শুধু একটি বৌদ্ধিক সম্পদ নয়; জ্ঞান এটি নুর, হেদায়েত, মানবিক উন্নতি এবং আল্লাহর দিকে উত্তরণের পথ। কোরআন বহু স্থানে জ্ঞানকে মর্যাদা দিয়েছে এবং জানিয়ে দিয়েছে, জ্ঞানের অধিকারী ও অজ্ঞ ব্যক্তি কখনো সমান হতে পারে না। (সুরা যুমার, আয়াত: ৯) জ্ঞানের প্রার্থনা শুধু দুনিয়ার কল্যাণই দেয় না, বরং বান্দার আখেরাতকেও আলোকিত করে। তাই আল্লাহর রাসুল (সা.) তার উম্মতকে জ্ঞান বৃদ্ধির জন্য বিশেষ দুটি দোয়া শিখিয়েছেন, যা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত। কোরআনে জ্ঞান বৃদ্ধির দোয়া কোরআনের একমাত্র দোয়া যেখানে আল্লাহ নিজেই তাঁর নবীকে জ্ঞান বৃদ্ধি চাওয়ার নির্দেশ দিয়েছেন, তা হল: রব্বি যিদনি ইল্‌মা। অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে আরও জ্ঞান দান করুন। (সুরা ত্বাহা, আয়াত: ১১৪) এটি এমন একটি দোয়া, যা রাসুল (সা.) নিয়মিত পড়তেন। আলেমদের মতে, দুনিয়ার যেকোনো কল্যাণ চাওয়ার দোয়াতে এই দোয়াটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ; কারণ সঠিক জ্ঞানই মানুষকে সঠিক পথে পরিচালিত করে। হাদিসে বর্ণিত জ্ঞান প্রার্থনার দোয়া রাসুলুল্লাহ (সা.) আরও একটি দোয়া শিখিয়েছেন, যা জ্ঞান, প্রজ্ঞা ও সঠি...

শীতকালের চর্মরোগ থেকে মুক্তির উপায়

Image
শীতকালের চর্মরোগ থেকে মুক্তির উপায় শীত আসন্ন। শীতের শুষ্ক ও রুক্ষ আবহাওয়ায় অনেকেই ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগেন। আবার কিছু কিছু ত্বকের সমস্যা শীতের সময় তীব্র হয়ে ওঠে। শীতের শুষ্ক ও রুক্ষ আবহাওয়ায় অনেকেই ত্বকের সমস্যায় ভোগেন শীতের শুষ্ক ও রুক্ষ আবহাওয়ায় অনেকেই ত্বকের সমস্যায় ভোগেনমডেল: হৃদি। ছবি: সুমন ইউসুফ ত্বক বা চামড়া মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ। তাই এর সমস্যা ও রোগও বেশি। ঋতু পরিবর্তনের চক্রে শীতকালেও ত্বকের কিছু সমস্যা ও রোগ দেখা যায়। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় জানা থাকলে রোগ থেকে সুরক্ষাও মেলে। শীতকালে ত্বকে কী ধরনের সমস্যা হয় ত্বক শুষ্ক হয়ে যায়। কোনো কারণ ছাড়াই চুলকানো। ঠোঁট ও পা বেশি শুষ্ক হয়ে ফেটে যাওয়া এবং ফাটা চিড় দিয়ে সংক্রমণ। মাথার ত্বকে খুশকি। কিছু চর্মরোগ বেশি মাত্রায় দেখা দেওয়া, যেমন স্ক্যাবিস, অ্যালার্জি, একজিমা ইত্যাদি। পুরোনো জামাকাপড়, উলের পোশাক, বিভিন্ন ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহারে চুলকানি ও ত্বকের প্রদাহ হতে পারে। এ ছাড়া বিভিন্ন ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, কিডনি, থাইরয়েডের রোগে বেশি মাত্রায় ত্বকের শুষ্কতা ও চুলকানি হয়। আরও পড়ুন অ্যালার্জিজনিত সর্দি ...

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, সামরিক মর্যাদায় দাফন

Image
 ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, সামরিক মর্যাদায় দাফন আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ দেশে পৌঁছেছে। শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের জানাজা আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে নিজ নিজ ঠিকানায় লাশ পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। শনিবার দুপুর ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ৬ জন শান্তিরক্ষীর লাশ এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের লাশ গ্রহণ করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; বা...

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি

Image
 দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশবিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত ২০ থেকে ২৫ জনের একটি উগ্রবাদী দল চার থেকে পাঁচটি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশবিরোধী উগ্র স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাইকিশনারের উদ্দেশে বলতে থাকে, ‘শালাকে গুলি করে মার’। এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়ে ছিল। তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেওয়া ...

ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে

Image
 ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে (এই প্রতিবেদনের কিছু বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে)। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় 'ধর্ম অবমাননার' কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব। "নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন তারা তাকে (নিহত শ্রমিক) এমন কিছু বলতে নিজেরা শোনেননি। কেউ নিজে শুনেছেন বা দেখেছেন (ধর্ম অবমাননার বিষয়ে) এমন কাউকে পাওয়া যায়নি," বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। তিনি জানিয়েছেন, "পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে"। বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে দুই জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বিজ্ঞাপন ভালুকা মডেল থানার ভারপ্রা...

সংবাদ সম্মেলন করে আ.লীগ ১৩ নেতার পদত্যাগ

Image
সংবাদ সম্মেলন করে আ.লীগ ১৩ নেতার পদত্যাগ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতা পদত্যাগ করেছেন। বিজ্ঞাপন শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলাদা সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা নেতারা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সহ-সভাপতি মো. আরিফুল হক, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ, মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, বিদ্যুৎ বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রনজন গাইন। সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কোনো মিল নেই। যার কারণে আমরা স্বেচ্ছায় ...

দিপু দাসকে পিটিয়ে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব

Image
 দিপু দাসকে পিটিয়ে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন কারখানার ফ্লোর ম্যানেজার। এরপর তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। আজ শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র‌্যাব-১৪ এর পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য দেন।  এরইমধ্যে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আকন (৪৬)। ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ‘ঘটনার সূত্রপাত হয় ৪টার সময়। ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে (দিপুকে) ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে সে (ফ্লোর ম্যানেজার) হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন দেয়নি, তার নিরাপত্তা কেন নিশ্চিত করেননি সেজন্য পাইওনিয়ার কারখানার দুজনকে আমরা গ্রেপ্তার করেছি।’ এ সময় এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা বলেন, ‘আমরা বারবার চেষ্টা করেছি, কাকে ...

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

Image
 জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় দুইদিন কমানো ও আপিল নিষ্পত্তির সময় দুইদিন বাড়ানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫-১১ জানুয়ারির পরিবর্তে ৫-৯ জানুয়ারি করা হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি করা হয়েছে। প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সে অনুয়ায়ী, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর সংশোধিত তফসিল অনুযায়ী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপীল নিষ্পত্তি করা হবে।  এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানিয়ারি থেকে প্রার্থীরা প্রচারণার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

Image
ওসমান হাদি হত্যাকাণ্ডে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিজ্ঞাপন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বিজ্ঞাপন তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।  সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়ে আন্তোনিও গুতেরেস বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে।  বিজ্ঞাপন তিনি বলেন, উত্তেজনা প্রশমিত করা এবং সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় থাকে। বিজ্ঞাপন উল্লেখ্য, জাতীয় নির্বাচনে...

জামায়াত কর্মীর বাসায় ‘আই কিল ইউ’ লেখা চিরকুট

Image
 জামায়াত কর্মীর বাসায় ‘আই কিল ইউ’ লেখা চিরকুট কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক জামায়াত কর্মীর বাসায় হত‍্যার হুমকি দিয়ে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবার। দুর্বৃত্তরা সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মধ্যে ইংরেজিতে লেখা ‘আই কিল ইউ’ সম্ম‌লিত চিরকুটটি রেখে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলমের প‌রিবার‌ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পু‌লিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মো. শাহ আলম পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠানের পাশে জোবাইদুল ইসলাম নামে এক ব্যক্তির দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) বাড়িতে নিচতালায় ভাড়া থাকেন তারা। গত শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বেলকনিতে একটি সাদা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে ইংরেজিতে লাল রঙ দিয়ে ‘আই কিল ইউ’ লেখা আছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়। ভুক্তভোগী শাহ আলম বলেন, বা‌ড়...

ত্বকে বিষফোঁড়া কাদের বেশি হয় ও কেন হয়, জেনে নিন সমাধান

Image
 ত্বকে বিষফোঁড়া কাদের বেশি হয় ও কেন হয়, জেনে নিন সমাধান ত্বকে ফোঁড়া বা বিষফোঁড়া এক ধরনের ব্যথাদায়ক সমস্যা, যা অনেক সময় খুব কষ্ট দেয়। ফোঁড়া মূলত ত্বকের রোমকূপে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়। বিশেষ করে স্টাফিলোকককাস অরিউস নামক ব্যাকটেরিয়া এই সমস্যার মূল কারণ। ব্যাকটেরিয়া ত্বকের নিচে প্রবেশ করে সংক্রমণ তৈরি করে, যেখানে মৃত কোষ ও পুঁজ জমে ফোঁড়া সৃষ্টি হয়। ফোঁড়া বেশি কোথায় হয়? .কোমর, ঘাড়, পিঠ, কনুই, ঘাম বেশি হয় এমন স্থান। ত্বকে বিষফোড়া কাদের বেশি হয়? .যারা ঘাম বেশি করেন .পরিচ্ছন্নতা কম থাকা .সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা .রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিরা .দীর্ঘমেয়াদি অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে ফোঁড়ার উপসর্গ .ত্বকের একটি অংশ শক্ত হয়ে যাওয়া .চাপ দিলে ব্যথা পাওয়া .ফোঁড়া দেখা না গেলেও কিছুটা অস্বস্তি ও লাল ভাব থাকা ফোঁড়া হলে করণীয় .ফোঁড়া থাকা জায়গা খোলা ও পরিষ্কার রাখুন .ঢিলেঢালা এবং হালকা পোশাক পরুন .ত্বক পরিষ্কার রাখুন এবং ফোঁড়া অন্য জায়গায় ছড়াবেন না .পুষ্টিকর খাবার খান, তৈলাক্ত খাবার কম খান .ফোঁড়া চিরে বা পুঁজ বের করার চেষ্টা করবেন না .চিকিৎসকের পরামর্শে অ্যান্টিসেপটিক ক...

পোশাক খোলার সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন রাকিব

Image
 পোশাক খোলার সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন রাকিব নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে ধারণ করা একটি ১২ সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ১৫ ডিসেম্বর ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপকভাবে নজরে আসে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নারায়ণডহর এলাকার জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে স্কেটিং করতে করতে এক যুবক ভ্যানে চলাচলরত এক তরুণীকে উত্যক্ত করেন। একপর্যায়ে তরুণীর সঙ্গে থাকা ব্যাগ দিয়ে আঘাত করা হলে ওই যুবক তাকে বিবস্ত্র করার চেষ্টা করেন। এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, ভিডিওটি মূলত গত ১৫ ডিসেম্বর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ভিডিওটিকে অশালীন ও সমাজের জন্য ক্ষতিকর উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নেও...

বিয়ের দাবিতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে অনশনে মাধ্যমিক শিক্ষিকা

Image
 বিয়ের দাবিতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে অনশনে মাধ্যমিক শিক্ষিকা মেহেরপুরের গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চার বছরের প্রেমের অভিযোগ এনে বিয়ের দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা দুই দিন ধরে অনশন পালন করছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের দাবিতে মাধ্যমিক সহকারী শিক্ষিকা সালমা খাতুন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত স্কুল শিক্ষক আমিরুল ইসলাম সুফল বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন।  আমিরুল ইসলাম গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আনারুদ্দীনের ছেলে ও চেংগাড়া সরকারির প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সালমা খাতুন একই উপজেলার গোপালনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বাংলা)। সালমা খাতুন অভিযোগ করেন, বিগত চার বছর যাবৎ আমার সাথে প্রেম করছে সে। প্রেমের সম্পর্কের কারণে সে বিভিন্ন স্থানে আমাকে নিয়ে ঘুরে বেড়িয়েছে। সব ধরণের সম্পর্কও তৈরী হয়েছে। আমাকে বিয়ের আশ্বাস দিয়েছে বিভিন্ন সময়ে। আমি চাকুরি পেলে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছিল।  আইনজীবী আলিফ হত...

হাদি হত্যার মাস্টারমাইন্ড কে এই ‘শাহীন চেয়ারম্যান’?

Image
 হাদি হত্যার মাস্টারমাইন্ড কে এই ‘শাহীন চেয়ারম্যান’? জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগরদের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম উঠে এসেছে। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ ও অস্ত্র-দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। এ ছাড়া এই হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি। যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারিও বাড়ানো হয়েছে। গোয়েন্দাদের দাবি, হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, হামলার আগে ও পরে হত্যা...

ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের সূচি প্রকাশ করল ব্রাজিল

Image
 ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের সূচি প্রকাশ করল ব্রাজিল আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি বড় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ইতোমধ্যে এই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর পাঁচ দিন পর, ৩১ মার্চ অরল্যান্ডোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিবিএফ। বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি। আসন্ন ২০২৬ বিশ্বকাপে এই স্টেডিয়ামেই হবে সাতটি ম্যাচ। চোট–আঘাত না থাকলে এই ম্যাচে মুখোমুখি দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে।  যে কারণে ৮ কোটি টাকা বোনাস পেল বার্সেলোনা এরপর ৩১ মার্চ ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। যুক্তরাষ্ট্রে বসবাসরত বড় ব্রাজিলীয় কমিউনিটির কারণে এই ...

জান্নাতে গিয়েও শহীদেরা আল্লাহর কাছে যা চাইবেন

Image
 জান্নাতে গিয়েও শহীদেরা আল্লাহর কাছে যা চাইবেন মৃত্যু স্বাভাবিক। জীবন নিয়ে জ্ন্ম নিয়েছে এমন প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে। কিছু মৃত্যু হয় আট-দশটা আটপৌড়ে মৃত্যুর মতো। যেখানে মানুষ স্বাভাবিক নিয়মে সবকিছু সম্পন্ন করেন। শোক প্রকাশ করেন। কিছুদিন পর হারানোর যন্ত্রণা ভুলে যান। আর কিছু মৃত্যু থাকে সব ধরাছোঁয়া নিয়মের বাইরে। এ মৃত্যু শুধু মৃত্যু নয়, বরং অনুপ্রাণিত করে প্রজন্ম থেকে প্রজন্মকে, যুগ থেকে যুগান্তরের মানুষকে। এমন মৃত্যু শহীদের মৃত্যু। ধর্ম, দেশ, সমাজ— সব জায়গায় শহীদের মর্যাদা অনন্য। ইসলামে শহীদকে জীবিত বলে সম্বোধন করা হয়েছে, তাদের মৃত বলতে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে— وَ لَا تَقُوۡلُوۡا لِمَنۡ یُّقۡتَلُ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ اَمۡوَاتٌ ؕ بَلۡ اَحۡیَآءٌ وَّ لٰكِنۡ لَّا تَشۡعُرُوۡنَ আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; কিন্তু তোমরা উপলব্ধি করতে পার না। (সূরা বাকারা, আয়াত : ১৫৪) অর্থাৎ, প্রত্যেক মৃত ব্যক্তি আলমে-বরযখে বা কবরে বিশেষ ধরণের এক প্রকার হায়াত বা জীবন প্রাপ্ত হয় এবং সে জীবনে সংশ্লিষ...

বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, শিশুকন্যার মৃত্যু

Image
 বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, শিশুকন্যার মৃত্যু লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে ও পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মেয়ে আয়েশা আক্তার (৭) দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া, বেলাল ও তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হয়েছেন। বিজ্ঞাপন বিথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। বাজারের পশ্চিম পাশেই তার বাড়ি। পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে দগ্ধ হন বেলাল হোসেন ও ত...

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা

Image
 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা ত্যাগ করেন। জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের। এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডা. জুবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন।

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

Image
 সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরেক যুবক। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—কোম্পানীগঞ্জের পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান ও একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। এসময় পূর্ব তুরং এলাকার মোশাঈদ নামে একজন গুরুতর আহত হন। পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আশিকুর ও মোশাঈদ তুরং সীমান্ত এলাকায় গেলে, তাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া আদিবাসীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিকুর রহমানের। আহত মোশাঈদ সেখান থেকে পালিয়ে আসে। এর ঘণ্টাখানেক পর বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় যায় ইয়াকুব উদ্দিন। তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে খাসিয়ারা। বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

অবশেষে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানাল ভারত

Image
 অবশেষে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানাল ভারত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ইতোমধ্যে তাকে ফিরিয়ে দিতে ভারতকে জানিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক (কৌশলগত) চ্যালেঞ্জ তৈরি করেছে।এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। ওই রিপোর্টে বলা হয়, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে হয়ত যাবে না, তবুও তা মোকাবিলার জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি। রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ‘মানবিকতার দৃষ্টিভঙ্গি’ থেকে নেওয়া সিদ্ধান্ত বলে উল্ল...

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

Image
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। দিনটি উপলক্ষ্যে শনিবার (২০ ডিসেম্বর) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এদিকে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। তাকে বহনকারী বিমান যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও। মরদেহ গ্রহণ করে সঙ্গে সঙ্গে তা তোলা হয় ফ্রিজিং ভ্যানে। অন্যদিকে, ওসমান হাদির মরদ...

পবিত্র রমজান শুরু কবে, ঈদ কবে হতে পারে

Image
পবিত্র রমজান শুরু কবে, ঈদ কবে হতে পারে নতুন বছর সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ হিসাবে পবিত্র রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি এবং তা ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানান, রমজান ২৯ দিনে শেষ হলেও ইউএইর সরকারি নীতি অনুযায়ী ৩০তম দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হবে। ফলে ঈদুল ফিতরের ছুটি ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ঈদুল ফিতর শুরু হতে পারে ২০ মার্চ। এদিকে ২০২৬ সালে ঈদুল আজহা উপলক্ষে আরও দীর্ঘ ছুটি পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস হতে পারে ২৬ মে এবং ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে। ছুটি চলতে পারে ২৯ মে পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি ভোগ করতে পারবেন। ...

ভাসুরকে কুপিয়ে মারলেন ছোট ভাইয়ের স্ত্রী

Image
 ভাসুরকে কুপিয়ে মারলেন ছোট ভাইয়ের স্ত্রী তুচ্ছ ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় তুর্কিপ্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী সীমা বেগমের বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুণপালদী গ্রামে এ ঘটনা ঘটে। টুকু মোল্লা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের ইদ্রিস মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু মোল্লা দুই দিন আগে বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে শুক্রবার সন্ধ্যায় হাঁস পালনকে কেন্দ্র করে তার সঙ্গে তুরস্ক প্রবাসী চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী সীমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সীমা তার হাতে থাকা বটি দিয়ে ভাসুর টুকু মোল্লাকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় টুকু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছ...

হাদি হত্যার দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা

Image
হাদি হত্যার দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা হাদি হত্যার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে প্রার্থী, ভোটার ও মাঠকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। বিজ্ঞাপন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজার বালুর মাঠে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়া-রোগমুক্তি কামনা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সরকার বলছে, ২০২৬ সালে দেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে। আমরাও সেই কথায় আস্থা রাখতে চাই। কিন্তু এর মধ্যেই আমাদের ভাই হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও কর্মীদের মধ্যে ভয় তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, শোনা যাচ্ছে ৫০–৬০ জন এমপির একটি তালিকা করা হয়েছে, যাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। হায়াত-মওতের মালিক আল্লাহ—এতে কোনো সন্দেহ নেই। ...

হাদির মৃত্যুর জন্য আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করলেন ইলিয়াস

Image
 হাদির মৃত্যুর জন্য আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করলেন ইলিয়াস না ফেরার দেশে চলে গেলেন ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী ওসমান হাদী । এ নিয়ে ফেইসবুকে প্রবাসী সাংবাদিক ইলিয়াদ হোসাইন লিখেন-   হাদির হ’ত্যা কারীর আগের মামলাতেই জে’লে থাকার কথা ছিলো। তাকে জামিনের ব্যবস্থা করেছে আসিফ নজরুল। আর হাদিকে হ’ত্যা র পর খু নিকে পালাতে সহায়তা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির।

শিশুসন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি ওসমান হাদি

Image
শিশুসন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি ওসমান হাদি দেশের জন্য, জুলাইয়ের চেতনার জন্য যে মানুষটি নিজেকে নিঃশেষ করে লড়েছেন, তিনি আর নেই। আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেছে এক অকুতোভয় কণ্ঠস্বর, যে কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠত নির্ভয়ে। জুলাইয়ের স্পিরিট বাঁচিয়ে রাখতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে গেছেন হাদি। সেই লড়াইয়ের মূল্য দিতে গিয়ে নিজের ১০ মাস বয়সী শিশুসন্তানের কাছ থেকেও দূরে থাকতে হয়েছে তাকে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেই এই কষ্টের কথা বলেছিলেন। জানিয়েছিলেন, আন্দোলনের ব্যস্ততায় সন্তানকে ঠিকভাবে কোলে নেওয়ার সুযোগও পাননি। হাদির গুলিবিদ্ধ হওয়ার পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নানা সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে উঠে আসে একজন বিপ্লবীর অন্তর্লীন যন্ত্রণা, একজন বাবার না বলা কষ্ট। একটি ক্লিপে কান্নাভেজা কণ্ঠে তাকে বলতে শোনা যায়, “ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যান, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।” এই কথাগুলো তিনি বলেছিলেন ...

উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা কর্মকর্তারা

Image
 উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা কর্মকর্তারা বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন দেশটির সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফের কর্মকর্তারা। বাংলাদেশে চলমান উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে এলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞাপন বেলুনিয়া সাব-ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করতে আসেন এই কর্মকর্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেটির বেশির ভাগেই কোনো ধরনের বেঁড়া নেই। ভারতের জন্য একাত্তরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ পরিস্থিতিভারতের জন্য একাত্তরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ পরিস্থিতি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি পরিদর্শন করেন। সফরকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে ...

যেই উপদেষ্টাদের দেশপ্রেম নেই, তাদের পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর

Image
 যেই উপদেষ্টাদের দেশপ্রেম নেই, তাদের পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “স্বাধীনতার পর থেকে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তারই বাস্তবতা আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকাণ্ডের মাধ্যমে দেখতে পেলাম।” শুক্রবার সন্ধ্যায় রংপুর টাউন হলরুমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিজ্ঞাপন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, “একটা মেধাবী ছেলে, যে ন্যায়ের পক্ষে ও দেশের কল্যাণের পক্ষে ছিল; বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনে যার উল্লেখযোগ্য ভূমিকা ছিল, তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। সে শাহাদাত বরণ করল। এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে সুন্দর আছে—এটা তো আমরা বলতে পারি না।” উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য দিয়েছেন, সেটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু কিছু উপদেষ্টার ব্যাপারে আমাদেরও আপত্তি আছে। তাদের আ...

হাদিকে জংলি আখ্যা দেওয়া ইবি শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রীদের

Image
 হাদিকে জংলি আখ্যা দেওয়া ইবি শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রীদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘জংলি’ বলে কটূক্তি করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান। শিক্ষার্থীরা জানান, গতকাল দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার ঘটনার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যাপক আলতাফ হোসেন শরিফ ওসমান হাদিকে কটূক্তিমূলকভাবে ‘জংলি’ আখ্যা দেন। ওই পোস্টে তিনি রাজনৈতিক সহিংসতা ও গণমাধ্যমে হামলার ঘটনাগুলোর সঙ্গে হাদির নাম জড়িয়ে মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের মতে চরম অবমাননাকর ও উসকানিমূলক। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এতে লেখা ছিল—‘হাদিকে যিনি জংলি বলেন, তিনি নিজেই জঞ্জাল’, ‘আপনি জংলি কাকে বলেন? জুলাই যোদ্ধাকে?’, ‘হাদি ভাইয়ের মতো আমরা সবাই জংলি, এই জঙ্গলে আমরা এমন শিক্ষক...

শরিফ ওসমান বিন হাদীর মৃত্যুতে যা বলল জাতীয়সংঘ

Image
 শরিফ ওসমান বিন হাদীর মৃত্যুতে যা বলল জাতীয়সংঘ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন। জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। এই ঘটনার প্রেক্ষিতে ফলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে। একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি...

ঢাকায় উদীচীর কার্যালয়ে আগুন

Image
ঢাকায় উদীচীর কার্যালয়ে আগুন ছবি : সংগৃহীত রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিজ্ঞাপন উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে বলেন, আধা ঘন্টা আগে উদীচী কার্যালয়ে হামলা হয়েছে। আমি সেখানে যাচ্ছি। এখন পথে আছি। পরে বিস্তারিত জানাব। ছায়ানট ভবনে ভাঙচুর-আগুনছায়ানট ভবনে ভাঙচুর-আগুন সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর বলেন, আমাদের কার্যালয়ে এখন আগুন জ্বলছে। আমাদের কক্ষটি একটু ভেতরের দিকে। সেই কক্ষেও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আমরা বাইরে আছি। আগুন নেভানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট সেখানে গেছে। পরে সেখানে আরো একটি ইউনিট যোগ দেয়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। ফায়ার সা‌র্ভিসের নিয়ন...