ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে

 ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে



(এই প্রতিবেদনের কিছু বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে)।


বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় 'ধর্ম অবমাননার' কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।


"নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন তারা তাকে (নিহত শ্রমিক) এমন কিছু বলতে নিজেরা শোনেননি। কেউ নিজে শুনেছেন বা দেখেছেন (ধর্ম অবমাননার বিষয়ে) এমন কাউকে পাওয়া যায়নি," বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান।


তিনি জানিয়েছেন, "পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে"।


বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে দুই জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


বিজ্ঞাপন


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তারাও ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিন জনকে আটক করেছেন।


এদিকে নিহত পোশাক শ্রমিককে পুলিশের কাছ থেকে নিয়ে 'মব সন্ত্রাসীরা' পিটিয়ে আগুন দিয়ে মেরেছে বলে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে তা সম্পূর্ণ 'ভুয়া' বলছেন মি. ইসলাম।


"আমাদের জানানোই হয়েছে অনেক পড়ে। তাকে সরাসরি ফ্যাক্টরি থেকেই তুলে নিয়ে হত্যা করা হয়েছে," বলেছেন তিনি।

Comments

Popular posts from this blog

এই মাত্র পাওয়া হা'দিকে যে দুঃ'সংবাদ দিলো সিঙ্গাপুরের মেডিকেল টিম

ব্রেকিং নিউজ: আজ ঢাকার অবস্থা খুব খা*রাপ!

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৬ পরিবর্তন আসে